মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ. এইচ. এম. আবু সাঈদ। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট মো. মতিয়র রহমান আকন্দ এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এর আগে উপাচার্য তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন।
নতুন দায়িত্ব পাওয়ার আগে আবু সাঈদ একই বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া দীর্ঘ ১৪ বছর তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। উচ্চশিক্ষার প্রশাসনিক ক্ষেত্রে তার দুই যুগেরও বেশি সময়ের কর্মঅভিজ্ঞতা রয়েছে। তার এই নতুন যাত্রায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।
রিপোর্টারের নাম 
























