নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারি ও ডাকাত দলের সদস্যসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ৪২ পুরিয়া হেরোইন, দুটি ছুরি ও একটি চাপাতি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে চারজন এবং ওয়ারেন্টভুক্ত দুইজন আসামি রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশের বিশেষ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি।
রিপোর্টারের নাম 

























