ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

নেত্রকোণায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবকের প্রাণহানি, আহত ৩

নেত্রকোণার কলমাকান্দায় ধানবোঝাই একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গুতুরা কবরস্থান সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলম কলমাকান্দা সদর ইউনিয়নের শৌলজান গ্রামের নওয়াব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোণার রাজুর বাজার থেকে চারজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা কলমাকান্দার দিকে যাচ্ছিল। পথে গুতুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায় এবং চার যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর আলমকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

নেত্রকোণায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবকের প্রাণহানি, আহত ৩

আপডেট সময় : ০১:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬