ইসরাইল ও ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন জানাতে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য চার মিলিয়ন ডলারের একটি যৌথ শান্তি তহবিল চালু করেছে। এই তহবিলে প্রতিটি দেশ এক দশমিক ৩৪ মিলিয়ন ডলার করে অনুদান দেবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার ঘোষিত এই তহবিলটি নতুন এবং বিদ্যমান তৃণমূল পর্যায়ের প্রকল্পগুলোর ওপর আলোকপাত করবে, বিশেষ করে যেগুলোতে যুব গোষ্ঠী, নাগরিক সমাজের সংগঠন এবং নারীরা অন্তর্ভুক্ত।
এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো যখন এই তিনটি দেশ – ফ্রান্স, নিউজিল্যান্ড ও নরওয়ের সাথে মিলে পশ্চিম তীরে ইসরাইলি অবৈধ বসতি স্থাপনকারীদের দ্বারা সংঘটিত সহিংসতায় অর্থায়নকারী ও তা কার্যকরকারী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। পশ্চিম তীরে রেকর্ড পরিমাণ অবৈধ বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলিদের ক্রমবর্ধমান সহিংসতার পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলো এই প্রতিক্রিয়া জানিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এক বিবৃতিতে বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা দ্বি-রাষ্ট্র সমাধানের ওপর নির্ভরশীল এবং এ কারণেই আমাদের দেশগুলো ইসরাইল রাষ্ট্রের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকেও স্বীকৃতি দিয়েছে।’
রিপোর্টারের নাম 





















