ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

শাহবাগে চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকার হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তার রুমমেট বাসায় ফিরে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিসান কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে পপুলার হাসপাতালে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। রুমমেটের ভাষ্যমতে, সকালে জিসানকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখা গিয়েছিল, কিন্তু দুপুরে ফিরে তাকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

শাহবাগে চিকিৎসকের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬