মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রোববার রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন আহমদ আলী, লিয়াকত আলী ও আরমান আলী। তাদের কাছ থেকে ৭০ বোতল ইসকফ সিরাপ এবং ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির পরিকল্পনা করছিল। তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 

























