ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

চান্দিনায় অটোরিকশা থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ অপরাধ: আটক ৪

কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে এক দম্পতিকে জিম্মি করে স্ত্রীকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার রাতে অটোরিকশার চার্জ শেষ হয়ে গেলে তারা হেঁটে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের পথরোধ করে। এ সময় স্বামীকে দূরে সরিয়ে রেখে স্ত্রীকে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে অপরাধ সংঘটনের চেষ্টা করা হয়।

ভুক্তভোগী স্বামী ৯৯৯-এ কল করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন এবং তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

চান্দিনায় অটোরিকশা থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ অপরাধ: আটক ৪

আপডেট সময় : ০৪:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬