নেত্রকোণার পূর্বধলায় পৃথক অভিযানে ২০ পিস ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ও দুপুরে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক এবং নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিক ও এসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুর্গাপুর থেকে ছেড়ে আসা দুটি বাস তল্লাশি করা হয়। এ সময় দুর্গাপুরের বাসিন্দা মনোয়ারা বেগম (৫০) এবং দেলোয়ারা আক্তার সাথীকে (৩০) অবৈধভাবে আনা ভারতীয় কম্বলসহ হাতেনাতে আটক করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছ থেকে মোট ২০ পিস কম্বল উদ্ধার করা হয়েছে। চোরাচালান বিরোধী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্টারের নাম 

























