ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

কোম্পানীগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৬ জন গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের বাদামতলী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।

অভিযানে আব্দুস শহীদ স্বপন, ওসমান গনি, আলমগীর হোসেন ও মো. আজাদ হোসেন নামে চারজনকে একটি দেশীয় এলজি, ১৬৭ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ আটক করা হয়। পরবর্তীতে আরেকটি অভিযানে আরও দুজনকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

কোম্পানীগঞ্জে অস্ত্র ও মাদকসহ ৬ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬