জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে ৩৫ বিজিবির আওতাধীন রৌমারী বাংলাবাজার বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১০৬৫-এর নিকটবর্তী চরফুলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি সীমান্তে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। জব্দকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























