ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

পটিয়ায় পেশাজীবী দলের নেতাকে ছুরিকাঘাত: এলাকায় উত্তেজনা

চট্টগ্রামের পটিয়ায় এক ভ্যানচালককে মারধরের প্রতিবাদ করায় আরাফাত হোসেন (৩৩) নামে বিএনপির পেশাজীবী দলের এক যুগ্ম আহ্বায়ককে নৃশংসভাবে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার বিকেলে উপজেলার শোভনদণ্ডী কুরাঙ্গিরী এলাকায় এই ঘটনা ঘটে। আহত আরাফাতকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি প্রকল্পের কাজ চলাকালে স্কেভেটর চালককে মারধর করছিলেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। আরাফাত হোসেন এর প্রতিবাদ করলে মিজানুর তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। এলাকাবাসীর অভিযোগ, মিজানুর এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিভিন্ন অপকর্মের হোতা। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পটিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানালো মিশর

পটিয়ায় পেশাজীবী দলের নেতাকে ছুরিকাঘাত: এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০১:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬