ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ঢাকা কলেজে ‘লিট অ্যান্ড ক্যাম’ ফেস্ট: সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের মিলনমেলা

ঢাকা কলেজ কালচারাল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘থার্ড লিট অ্যান্ড ক্যাম ফেস্ট উইথ ডিজিটাল আর্ট ক্যাম্প’। রোববার কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতি ও উপভাষার চর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

দিনব্যাপী এই ফেস্টে কুইজ ব্যাটেল, ফটোগ্রাফি, কবিতা লিখন, বই পাঠ ও আবৃত্তিসহ মোট এগারোটি সেগমেন্টে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের আহ্বায়ক অধ্যাপক কাজী খোর্শেদ তালাত বানু। আয়োজকরা জানিয়েছেন, আগামী দিনেও দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের চেতনাকে ধারণ করে এ ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন অব্যাহত থাকবে, যা শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

ঢাকা কলেজে ‘লিট অ্যান্ড ক্যাম’ ফেস্ট: সংস্কৃতি চর্চায় শিক্ষার্থীদের মিলনমেলা

আপডেট সময় : ০১:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬