নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাড়াতলী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
আটককৃতরা হলেন পাড়াতলী গ্রামের বাসিন্দা মিলন (৬৫) ও বকুল (৫৩)। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























