সুনামগঞ্জের ছাতকে এক ধান ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার মঈনপুর এলাকায় এ হামলার শিকার হন আব্দুল হক নামের ওই ব্যবসায়ী। তিনি দোলার বাজার ইউনিয়নের কাটাшলা গ্রামের আজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীষপুর এলাকা থেকে ব্যবসার টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আব্দুল হক। পথে মঈনপুর পুরাতন হাসপাতাল ও ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে তার কাছে থাকা ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দিলেও পরে অবস্থার অবনতি হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টারের নাম 

























