ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান: ঝড়ে ওয়াশ ব্লকে আশ্রয় নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা

গোপালগঞ্জের কোটালীপাড়ার ৮৬ নম্বর তারাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। গত শনিবার দুপুরে কালবৈশাখী ঝড় শুরু হলে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়া ও ফাটল ধরা ঝুঁকিপূর্ণ ভবনটি ছেড়ে শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত বিদ্যালয়ের ওয়াশ ব্লকে আশ্রয় নিতে বাধ্য হন। দীর্ঘদিনের এই সমস্যায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগে টিনশেড ঘর নির্মাণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও, পরবর্তীতে তা বাতিল করা হয়। স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ, সঠিক সময়ে বরাদ্দকৃত অর্থ দিয়ে ঘর নির্মাণ করা হলে আজ এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখার আশ্বাস দিয়েছেন এবং দ্রুত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁশখালীর উপকূলজুড়ে ঘূর্ণিঝড় আতঙ্ক: ৩৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ

ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান: ঝড়ে ওয়াশ ব্লকে আশ্রয় নিলেন শিক্ষক-শিক্ষার্থীরা

আপডেট সময় : ০২:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬