ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সম্পাদককে চড়: অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে চড় মারার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শৃঙ্খলা রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, ক্যাম্পাসে এ ধরনের অপসংস্কৃতি কোনোভাবেই বরদাশত করা হবে না। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত ও স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসের ফাইনাল খেলাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সম্পাদককে চড়: অভিযুক্ত শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আপডেট সময় : ১১:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬