হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য ও যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়।
অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. শাহেদ মিয়া ও মো. আশরাফুল নামে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে মালিকবিহীন তিনটি ভারতীয় গরুও জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মালামাল এবং যানবাহনগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























