ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের দুই সদস্যের পদ অবৈধ ঘোষণা

খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের স্বঘোষিত চেয়ারম্যান মিজানুর রহমান ও সদস্য সচিব হাফিজুর রহমানের ট্রাস্টি বোর্ডের সদস্য পদ অবৈধ ঘোষণা করেছেন আদালত। রোববার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শামীম সূফী এই রায় প্রদান করেন। এই আদেশের ফলে বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাদের সকল কার্যক্রম আইনত অবৈধ বলে গণ্য হবে।

এর আগে গত ১৩ জানুয়ারি খুলনার সিনিয়র সহকারী জজ রাশিদুল আলম তাদের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে তারা আপিল করলেও আদালত তা খারিজ করে দেন। ইউজিসির তদন্তেও মিজানুর রহমান ও হাফিজুর রহমানের ট্রাস্টি হিসেবে বৈধতা নেই বলে প্রমাণিত হয়েছিল। মূলত নিয়মবহির্ভূতভাবে ক্ষমতা দখলের অভিযোগে দায়ের করা মামলায় আদালত এই চূড়ান্ত রায় দিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ এশিয়ার খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জলবায়ু পরিবর্তনের মারাত্মক চ্যালেঞ্জ

নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের দুই সদস্যের পদ অবৈধ ঘোষণা

আপডেট সময় : ০৯:১৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬