ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল নিহতের ঘটনায় দায়ের করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন।

এদিন রিমান্ড শেষে মাঞ্জিল হায়দারকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে অন্য একটি হত্যা মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে রুবেল গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলাটি দায়ের করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাকাত নিয়ে বিএনপি নেত্রীর বিতর্কিত মন্তব্য: হেফাজতে ইসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা মাঞ্জিল ৪ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৯:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬