ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

মে মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা, জুন-জুলাইয়ে কমতে পারে বৃষ্টিপাত

চলতি মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে জুন ও জুলাই মাসে বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমী বায়ু তুলনামূলক কম সক্রিয় থাকার কারণে গ্রীষ্মের পরের মাসগুলোতে বৃষ্টির ঘাটতি দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মে মাসের মাঝামাঝি সময়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তাপপ্রবাহের সম্ভাবনা থাকলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কম। এ মাসে কয়েকটি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় ৭৫ শতাংশ বেশি বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে ছিল, যা চলতি মে মাসেও সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাকাত নিয়ে বিএনপি নেত্রীর বিতর্কিত মন্তব্য: হেফাজতে ইসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

মে মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা, জুন-জুলাইয়ে কমতে পারে বৃষ্টিপাত

আপডেট সময় : ০৯:১২:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬