ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে জোড়া পুরস্কার ও অনুদান পেলেন বাংলাদেশি নির্মাতা শামস

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখলেন বাংলাদেশি গবেষক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ তাহসিন শামস। যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণের জন্য বিশেষ অনুদান পাওয়ার পাশাপাশি দুটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। সম্প্রতি তার প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিফ্ট’ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছে। একই সঙ্গে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কজিতো, এরগো সুম’-এর জন্য মন্টাজ ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালক ও সেরা নন-ফিকশন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন তিনি।

জানা গেছে, ‘লিফ্ট’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত পাঁচজন নির্মাতার মধ্যে শামস একজন। ইন্ডিয়ানার স্থানীয় বাস্তব গল্প তুলে ধরার লক্ষ্যে তাকে ৫ হাজার মার্কিন ডলার অনুদান ও মেন্টরশিপ প্রদান করা হচ্ছে। আগামী জুলাই মাসে ইন্ডি শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই চলচ্চিত্রে মূলত ইন্ডিয়ানার ছোট নদী ও খালের বাস্তুসংস্থান এবং পরিবেশ দূষণের ইতিহাস ফুটে উঠবে।

নিজের এই অর্জন প্রসঙ্গে আহমেদ তাহসিন শামস বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে তিনি গর্বিত। এই ধরনের স্বীকৃতি ও অনুদান সৃজনশীল কাজে দারুণ অনুপ্রেরণা জোগায়। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনে পিএইচডি গবেষণায় নিয়োজিত রয়েছেন। একই সঙ্গে ঢাকার হাজারীবাগকে কেন্দ্র করে ‘লোটাস ইন দ্য ওয়েস্টল্যান্ড’ নামে আরও একটি প্রামাণ্যচিত্রের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাকাত নিয়ে বিএনপি নেত্রীর বিতর্কিত মন্তব্য: হেফাজতে ইসলামের তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়

যুক্তরাষ্ট্রে জোড়া পুরস্কার ও অনুদান পেলেন বাংলাদেশি নির্মাতা শামস

আপডেট সময় : ০৯:১১:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬