ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের ১৬ জন ডিআইজি এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, জনস্বার্থে জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এই বড় ধরনের পদক্ষেপটি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাদক কারবারির জার্সিতে এআই-এর কারসাজি: বিপাকে বরিশাল পুলিশ

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

আপডেট সময় : ০৭:৫৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬