২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনাবলি নিয়ে প্রথমবারের মতো একটি তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। আগামী ৫ ও ৬ মে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীতে ওই দিনের ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, বিভিন্ন প্রামাণ্য দলিল ও সংবাদ প্রতিবেদন স্থান পাবে। এছাড়া শহীদদের স্মৃতিচারণ এবং তথ্যচিত্র প্রদর্শন করা হবে। ৫ মে বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও আহত ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আয়োজক সংগঠন সূত্রে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















