ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে সরব বিএনপি, দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কুষ্টিয়া ও পাবনাসহ আশপাশের অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি। তিনি দাবি করেন, বিএনপি সরকারের আমলেই এই প্রকল্পের কাজ শুরু করে তা শেষ করতে হবে। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘পাটুরিয়া-কাজিরহাট দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদ’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, এটি কেবল রাজনৈতিক দাবি নয়, বরং ভৌগোলিক প্রয়োজনেও গুরুত্বপূর্ণ। অতীতে যোগাযোগ ব্যবস্থা কতটা নাজুক ছিল তা উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়াও ক্ষমতায় থাকাকালীন একাধিক পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করেছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা দ্বিতীয় পদ্মা সেতুর যৌক্তিকতা তুলে ধরে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে জনবল নেবে ১৩৯ জন

দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে সরব বিএনপি, দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : ০৮:০০:২২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬