ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

গাজীপুর কাস্টমসে ৩১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সুযোগ শুধু স্থানীয়দের

গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য সরকারি চাকরির চমৎকার সুযোগ দিচ্ছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। প্রতিষ্ঠানটি তাদের পাঁচটি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ৩১ জন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। আগামী ৭ মে থেকে এই নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চমান সহকারী পদে ৩ জন, ডাটা এন্ট্রি অপারেটরে ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৯ জন, সিপাই পদে ৮ জন এবং অফিস সহায়ক পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৪,৬৮০ টাকা পর্যন্ত (গ্রেড ১৪ থেকে ২০)। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে পদ অনুযায়ী স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস হতে হবে।

আবেদনকারী প্রার্থীদের বয়স ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সিপাই পদের জন্য পুরুষ ও নারী প্রার্থীদের নির্দিষ্ট শারীরিক উচ্চতা ও যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২১ মে ২০২৬ বিকেল ৪টার মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে এই নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে জনবল নেবে ১৩৯ জন

গাজীপুর কাস্টমসে ৩১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সুযোগ শুধু স্থানীয়দের

আপডেট সময় : ০৮:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬