ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৬ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৮০ দশমিক ৩৬ শতাংশ। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন। যার মধ্যে মানবিক বিভাগের ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী রয়েছেন।

গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হলো। শিক্ষার্থীরা মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে ‘nu athn Application ID’ টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে পারেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও বিস্তারিত ফলাফল ও ভর্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা জানা যাবে। ফল প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ট্রেজারারসহ বিভিন্ন অনুষদের ডিন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানোন্নয়ন: গণমাধ্যমের ইতিবাচক প্রভাব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৬ শতাংশ

আপডেট সময় : ০৬:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬