সিরাজগঞ্জের কামারখন্দ প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি গোলাম কিবরিয়া এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ।
এর আগে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে আব্দুর রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক পদে মো. রাইসুল ইসলাম রিপন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ওমর ফারুক ভূইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরবর্তী প্রক্রিয়ায় ৯ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. ইয়াছিন কবির, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, দপ্তর ও অর্থ সম্পাদক মো. নাজমুল হাসান এবং সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. শহীদুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে গোলাম কিবরিয়া ও এম এ আব্দুস সবুরকে রাখা হয়েছে। নবগঠিত কমিটির নেতারা স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রিপোর্টারের নাম 

























