ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বড়লেখায় বিজিবির অভিযানে ৮৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার সমনবাগ এলাকায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ট্রাকভর্তি ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪০ হাজার টাকা। এ সময় আবুল হোসাইন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত জিরা ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহলের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণহত্যার দ্রুত বিচার ও ফ্যাসিবাদে জড়িতদের শাস্তির দাবি ১১ দলীয় ঐক্যের

বড়লেখায় বিজিবির অভিযানে ৮৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬