ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ঢাবি অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রথিতযশা শিক্ষক প্রয়াত অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং সেন্টার ফর বুদ্ধিস্ট হেরিটেজ অ্যান্ড কালচার যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

উপাচার্য তার বক্তব্যে বলেন, ড. সুমঙ্গল বড়ুয়া ছিলেন একজন নিবেদিতপ্রাণ গবেষক এবং মানবিক মূল্যবোধসম্পন্ন অসাধারণ শিক্ষক। তিনি কেবল পাঠদানই করতেন না, বরং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রয়াত এই অধ্যাপকের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শান্টু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপকরা স্মৃতিচারণ করেন। উল্লেখ্য, বরেণ্য এই অধ্যাপক গত এপ্রিল মাসে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। শোকসভাটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. আশিকুজ্জামান খান কিরন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬১

ঢাবি অধ্যাপক ড. সুমঙ্গল বড়ুয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬