ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত রাকসু: ভিপি ও জিএসের পাল্টাপাল্টি অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) শীর্ষ দুই নেতার মধ্যকার দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। জিএস সালাউদ্দিন আম্মারের করা নানা অভিযোগকে কেন্দ্র করে ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও অন্যান্য সম্পাদকদের পাল্টাপাল্টি বক্তব্যে ক্যাম্পাসের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিষোদগার করায় বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আলোচনার সৃষ্টি হয়েছে।

জিএস সালাউদ্দিন আম্মারের অভিযোগ, পরিষদের অধিকাংশ সদস্য একটি নির্দিষ্ট প্যানেল থেকে নির্বাচিত হওয়ায় ভিন্নমতের প্রতিনিধিদের যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, বিভিন্ন সেমিনার বা কর্মসূচিতে অতিথি নির্বাচন ও আয়োজনের ক্ষেত্রে তার মতামত উপেক্ষা করা হয়। স্বচ্ছতার অভাব থাকায় তিনি সাম্প্রতিক কিছু কর্মসূচিতে অংশ নেননি বলেও জানান। বিশেষ করে গত ৬ এপ্রিলের একটি সেমিনারে অতিথি নির্বাচন নিয়ে তার তীব্র আপত্তি ছিল।

অন্যদিকে, ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এসব অভিযোগকে ভিত্তিহীন ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, রাকসুতে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয় এবং জিএসের ইশতেহার বাস্তবায়নে সবাই সহযোগিতা করছে। ভিপি আরও জানান, রাকসুর প্রচলিত নিয়ম অনুযায়ী সম্পাদকরা তাদের কর্মসূচি চূড়ান্ত করেন এবং সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানান। এখানে ব্যক্তিগত প্রভাব খাটানোর কোনো সুযোগ নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬১

অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত রাকসু: ভিপি ও জিএসের পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় : ০৫:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬