ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

নেত্রকোণায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ যুবক আটক

নেত্রকোণার পূর্বধলায় অবৈধভাবে আনা ৬০০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শাহীন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোববার ভোরে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়। আটক শাহীন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত ২১ বস্তা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি দিয়ে এসব জিরা ভারত থেকে অবৈধভাবে দেশে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

নেত্রকোণায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ যুবক আটক

আপডেট সময় : ০৪:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬