ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, নেতাকর্মীদের বিক্ষোভ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে তার শাসনগাছার বাসভবন থেকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়। এই আটকের প্রতিবাদে দুপুরে দলীয় নেতাকর্মীরা কোতয়ালী থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং সড়ক অবরোধ করে তার দ্রুত মুক্তি দাবি করেন।

কোতয়ালী থানার ওসি তৌহিদ আনোয়ার জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর কারণ পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

কুমিল্লায় বিএনপি নেতা রেজাউল কাইয়ুম আটক, নেতাকর্মীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬