ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসছে সরকার, ক্ষোভ ও উদ্বেগের বহিঃপ্রকাশ

নির্বাচন-পূর্ববর্তী প্রতিশ্রুতি থেকে সরে এসে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা। রাজধানীর কাকরাইলে আয়োজিত এক কনভেনশনে বক্তারা বলেন, যেসব অধ্যাদেশ সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার কথা ছিল, সেগুলোকে পাশ কাটিয়ে ক্ষমতার কেন্দ্রীকরণের দিকেই ঝুঁকছে বর্তমান প্রশাসন।

আলোচনায় অংশ নিয়ে এমপি আব্দুল হান্নান মাসউদ অভিযোগ করেন, স্থানীয় সরকার প্রতিনিধিদের অপসারণে বিশেষ ক্ষমতা আইন এবং পুলিশ কমিশন ও গুম কমিশন বাতিলের মতো পদক্ষেপগুলো জনগণের প্রত্যাশার পরিপন্থী। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী ও সমাজবিজ্ঞানী মির্জা হাসানসহ অন্যান্য আলোচকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো অতীতেও সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেনি, যার পুনরাবৃত্তি এবারও দেখা যাচ্ছে। তারা অবিলম্বে সংবিধান সংস্কার ও জনগণের ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মন্ত্রীরাও সংসদে মিথ্যা কথা বলেন’: এটিএম আজহারুল ইসলাম

সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসছে সরকার, ক্ষোভ ও উদ্বেগের বহিঃপ্রকাশ

আপডেট সময় : ০৩:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬