ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

চিকিৎসা সংকটে বিপর্যস্ত আফগানিস্তান: কবিরাজিই এখন শেষ ভরসা

আফগানিস্তানের কান্দাহারসহ বিভিন্ন অঞ্চলে আধুনিক চিকিৎসাসেবার চরম অভাব দেখা দিয়েছে। মরণব্যাধি ক্যান্সার কিংবা থ্যালাসেমিয়ার মতো জটিল রোগের চিকিৎসার জন্য মানুষ এখন হাসপাতাল ছেড়ে কবিরাজ ও কথিত পীরদের দ্বারে দ্বারে ঘুরছেন। পর্যাপ্ত ক্লিনিক, ওষুধ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।

কান্দাহারের শহরতলীতে নেদা মোহাম্মদ কাদরি নামের এক ব্যক্তি নিজেকে আধ্যাত্মিক চিকিৎসক দাবি করে মানুষের চিকিৎসা করছেন। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা চিকিৎসা প্রশিক্ষণ না থাকলেও শত শত মানুষ তার কাছে ভিড় করছেন। তিনি দাবি করেন, অলৌকিক শক্তির মাধ্যমে তিনি থ্যালাসেমিয়া ও ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি নিরাময় করতে পারেন। মূলত মানুষের অসহায়ত্ব ও বিকল্প চিকিৎসার অভাবেই এই ধরনের অপচিকিৎসা ডালপালা মেলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, আফগানিস্তানে প্রতি বছর হাজার হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তালেবান সরকার কাবুলে বিশেষায়িত হাসপাতাল তৈরির দাবি করলেও প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা এখনো অধরা। অতিরিক্ত লবণযুক্ত খাবার এবং সচেতনতার অভাবে সেখানে অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে, অথচ পর্যাপ্ত চিকিৎসার অভাবে সাধারণ মানুষ অপচিকিৎসার শিকার হচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

চিকিৎসা সংকটে বিপর্যস্ত আফগানিস্তান: কবিরাজিই এখন শেষ ভরসা

আপডেট সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬