ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শত্রুর সামনে মাথা নত করবে না ইরান: আইআরজিসি

ইরানি জাতি কখনোই কোনো বহিঃশত্রুর চাপের মুখে নতি স্বীকার করবে না বলে কড়া বার্তা দিয়েছে ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (আইআরজিসি)। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানি জনগণের দৃঢ় সংকল্প এবং মনোবল এতটাই শক্তিশালী যে কোনো শক্তিই তা দমন করতে পারবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের এই অটল অবস্থানের জন্য তাদের ধন্যবাদ জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক সংকটময় পরিস্থিতিতে ইরানি জনগণ যে সংহতি প্রদর্শন করেছে, তা শত্রুর ষড়যন্ত্র মোকাবিলায় বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। জনগণের এই সচেতনতা এবং পরিস্থিতি মূল্যায়নের ক্ষমতা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য।

আইআরজিসি মনে করে, জনগনের এই স্বতঃস্ফূর্ত সমর্থন দেশের সশস্ত্র বাহিনীর জন্য মূল শক্তির উৎস। এই ঐক্যবদ্ধ শক্তিকে তারা ক্ষেপণাস্ত্রের জ্বালানির সঙ্গে তুলনা করেছে, যা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে দেশকে সুরক্ষা দিতে সক্ষম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

শত্রুর সামনে মাথা নত করবে না ইরান: আইআরজিসি

আপডেট সময় : ০৩:১৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬