রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ভর্তি কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ মে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে এবং পরদিন ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষা কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ধাপে ধাপে মেধাতালিকা প্রকাশ ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। ১৪টি বিভাগে ১,২৩৫টি আসনের বিপরীতে মেধাবী শিক্ষার্থীদের নতুন এই অভিযাত্রা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 
























