ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ইরানের বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ‘যুদ্ধ জাদুঘর’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মধ্য ইরানের ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিকে একটি ‘যুদ্ধ জাদুঘর’ হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। হামলার ধ্বংসাবশেষ সংরক্ষণের মাধ্যমে দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রার ওপর চালানো নিপীড়নের ইতিহাস তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মূল ভবনটি সংস্কার না করে সেটিকে জাদুঘর হিসেবে রাখা হবে এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আলাদা জায়গায় নতুন অবকাঠামো নির্মাণ করা হবে। প্রাথমিক হিসেবে এই হামলায় বিশ্ববিদ্যালয়টির প্রায় ১ কোটি ১০ লাখ মার্কিন ডলারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত তেহরানসহ দেশটির ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ইসরায়েলি ও মার্কিন হামলার শিকার হয়েছে। এসব হামলায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসামরিক আবাসিক এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছে ইরান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ইরানের বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ‘যুদ্ধ জাদুঘর’

আপডেট সময় : ০২:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬