ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে ইসরাইলে বিশাল বিক্ষোভ, তোপের মুখে নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের যুদ্ধংদেহী মনোভাব এবং চলমান সংঘাত বন্ধের দাবিতে রাজপথে নেমেছেন দেশটির হাজার হাজার সাধারণ নাগরিক। রাজধানী তেল আবিবে আয়োজিত এক বিশাল বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীরা অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।

বিক্ষোভ চলাকালীন সাধারণ মানুষ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ইসরাইল রাষ্ট্র এখন যুদ্ধের নেশায় আসক্ত হয়ে পড়েছে। তাদের মতে, নেতানিয়াহু প্রশাসন কেবল ধ্বংসাত্মক নীতি এবং পাশবিক শক্তির ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করছে, যা দীর্ঘমেয়াদে দেশের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, একের পর এক সংঘাত কেবল প্রাণহানি আর অস্থিরতাই বাড়াচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

শান্তিকামী এই নাগরিকরা অবিলম্বে সরকারকে যুদ্ধের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান। তারা মনে করেন, কেবল যুদ্ধের মাধ্যমে কোনো সমাধান সম্ভব নয় এবং সরকারের এই একগুঁয়েমি ইসরাইলকে বিশ্বজুড়ে আরও বিচ্ছিন্ন করে তুলছে। চলমান এই বিক্ষোভ নেতানিয়াহু সরকারের ওপর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ আরও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিসা ও আবাসন নীতিতে বড় পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে ইসরাইলে বিশাল বিক্ষোভ, তোপের মুখে নেতানিয়াহু

আপডেট সময় : ০১:০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬