কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের প্রথম চার মাসে ক্যাম্পগুলোতে ৩৩০ জনের বেশি সম্ভাব্য এবং ৪০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘনবসতিপূর্ণ এলাকায় স্বাস্থ্যঝুঁকি এড়াতে আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) তাদের কার্যক্রম জোরদার করেছে।
এমএসএফ-এর তথ্য অনুযায়ী, মার্চ মাস থেকে সংক্রমণ ব্যাপক আকার ধারণ করে এবং এপ্রিলে তা আরও ভয়াবহ রূপ নেয়। আক্রান্তদের অধিকাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু, যাদের অনেকের শারীরিক অবস্থা গুরুতর। পরিস্থিতি মোকাবিলায় জামতলী ক্যাম্পে নতুন আইসোলেশন ইউনিট খোলা হয়েছে এবং শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যেও প্রায় ১৬০ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























