ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

কুমিল্লায় হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, আতঙ্ক বাড়ছে

কুমিল্লায় হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। সর্বশেষ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের ৯ মাস বয়সী এক শিশু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন কক্ষে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটি নিউমোনিয়ার জটিলতায় ভুগছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এই মৃত্যুর মধ্য দিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারানো শিশুর সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ তৎপর থাকলেও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা বলছেন, জটিলতা এড়াতে আক্রান্তদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা জরুরি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে জনবল নেবে ১৩৯ জন

কুমিল্লায় হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, আতঙ্ক বাড়ছে

আপডেট সময় : ১২:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬