ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শিশু হাসপাতালে হামের প্রকোপ: চিকিৎসাধীন শিশুদের নিয়ে দিশেহারা অভিভাবকরা

রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় অভিভাবকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। হাসপাতালে অন্য কোনো রোগের চিকিৎসা নিতে আসা শিশুরা এখানে ভর্তি হওয়ার পর নতুন করে হামে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অভিভাবকদের দাবি, হাসপাতালের ভেতরেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস, যা শিশুদের শারীরিক অবস্থাকে আরও জটিল করে তুলছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬৬ জন শিশু, যার মধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে মার্চ মাসের তুলনায় এপ্রিলে আক্রান্তের হার ১৫২ শতাংশেরও বেশি বেড়েছে। আক্রান্তদের মধ্যে ছয় থেকে নয় মাস বয়সী শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশালের গৌরনদীতে আবাসিক মাদরাসায় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে পুলিশ

শিশু হাসপাতালে হামের প্রকোপ: চিকিৎসাধীন শিশুদের নিয়ে দিশেহারা অভিভাবকরা

আপডেট সময় : ০৯:৩২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬