ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা: এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের

দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮০ শতাংশই নারী। শনিবার সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এই কর্মীরা মূলত তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।

প্রধানমন্ত্রীর ভাষ্যমতে, নতুন নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে পরামর্শ দেবেন। বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি সমস্যার মতো অসংক্রামক ব্যাধি প্রতিরোধে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এছাড়া, নগরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং নদী দূষণ রোধে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা বন্দর কর্তৃপক্ষে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে জনবল নেবে ১৩৯ জন

ঘরে ঘরে স্বাস্থ্যসেবা: এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের

আপডেট সময় : ০৫:৩০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬