ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

কুমিল্লায় অনুষ্ঠানে সংরক্ষিত আসন পেলেন না সংসদ সদস্য

কুমিল্লায় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে যথাযথ প্রটোকল না পাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন অনুষ্ঠানে যোগ দিলেও তার জন্য নির্ধারিত সংরক্ষিত আসন খালি না থাকায় তাকে প্রথম সারির একেবারে শেষ প্রান্তের একটি সাধারণ চেয়ারে বসে থাকতে দেখা গেছে। শনিবার কুমিল্লা শহীদ ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে এই ঘটনা ঘটে।

আয়োজক সূত্রে জানা গেছে, জাতীয়ভাবে সিলেটে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লা জেলা পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের কৃষি ও মৎস্য মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হলেও আসন বিন্যাসে বিশৃঙ্খলা দেখা দেয়। উপস্থিত অনেক অতিথি সংসদ সদস্যের সাধারণ চেয়ারে বসে থাকাকে দৃষ্টিকটু হিসেবে মন্তব্য করেছেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃষ্টির কারণে অনুষ্ঠানটি ইনডোর জিমনেসিয়ামে সরিয়ে আনায় এবং সংসদ সদস্য অনুষ্ঠান শুরু হওয়ার পর আসায় আসন খালি পাওয়া যায়নি। তবে বিষয়টি অনিচ্ছাকৃত বলে দাবি করেছেন তারা। এ বিষয়ে মন্তব্য জানতে সংসদ সদস্য আতিকুল আলম শাওনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

কুমিল্লায় অনুষ্ঠানে সংরক্ষিত আসন পেলেন না সংসদ সদস্য

আপডেট সময় : ১২:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬