ফেনী ও চট্টগ্রামের মিরসরাই এলাকার কৃষির উন্নয়নে গ্রহণ করা ২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্প এখন মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০১৪ সালে অনুমোদিত এই প্রকল্পটি ২০২৪ সালের জুনে শেষ হলেও এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় কৃষকরা। ১৮ হাজার হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে মাত্র ৩ হাজার হেক্টর জমিতে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রকল্পের আধুনিক পাম্প, প্রিপেইড মিটার ও ভূগর্ভস্থ পানি সঞ্চালন লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮৫০টি স্কিমের মধ্যে অর্ধেকের বেশি এখনো অকেজো হয়ে পড়ে আছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে কারিগরি ও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে এত বিশাল অংকের সরকারি বিনিয়োগের সুফল না পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
রিপোর্টারের নাম 

























