ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তহবিল বাড়াচ্ছে সরকার

হাওর এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সরকারি তহবিল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের সহায়তার আওতায় আনা হবে।

শনিবার কুমিল্লায় আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, সরকার ইউনিয়ন পর্যায়ে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে, যার ফলে কৃষকরা ৩০ শতাংশ পর্যন্ত বেশি লাভবান হতে পারবেন। এছাড়া হাওরের কৃষকদের জন্য তিন মাসের খাদ্যবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, কৃষকের মুখে হাসি ফোটাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৬১

হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তহবিল বাড়াচ্ছে সরকার

আপডেট সময় : ০৮:৫৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬