বাংলাদেশে শিক্ষিত বেকার সমস্যা সমাধানে প্রথাগত পদ্ধতির বাইরে গিয়ে নতুন করে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোববার রাজধানীতে আয়োজিত এক জাতীয় কনভেনশনে বক্তারা বলেন, রাজস্ব আদায়ে পূর্ণাঙ্গ অটোমেশন এবং বড় প্রকল্পগুলোতে দুর্নীতি রোধ করা সম্ভব হলে দেশের বর্তমান অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিশেষ করে এনআইডির সাথে কর ব্যবস্থাকে সমন্বিত করলে স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি রাজস্ব আয় বহুগুণ বাড়ানো যাবে।
কনভেনশনে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ ও বিডিজবস-এর সিইও ফাহিম মাসরুরসহ বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেন। তারা উল্লেখ করেন, দেশে টিআইএনধারীর সংখ্যা এক কোটির বেশি হলেও আয়কর রিটার্ন জমা দেওয়ার হার অত্যন্ত কম। বর্তমান জটিল ও সনাতনী পদ্ধতির কারণেই সাধারণ মানুষ কর দিতে নিরুৎসাহিত হচ্ছে। এছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পার্শ্ববর্তী দেশগুলোর মতো নবায়নযোগ্য জ্বালানির উৎস বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়।
রিপোর্টারের নাম 





















