ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কুমিল্লায় বিএনপি নেতাকে আটকের জেরে থানা ঘেরাও ও সড়ক অবরোধ

কুমিল্লায় আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শহর। রোববার সকালে নিজ বাসা থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়ার পরপরই তার অনুসারীরা কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ ঘটনার জেরে শাসনগাছা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হলে ঢাকাসহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষোভের সুযোগে বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ যাত্রীদের হেনস্তা ও তাদের কাছ থেকে অর্থ ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অনেক যাত্রী এ সময় হামলার শিকার হয়েছেন। এদিকে, আটকের কারণ সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, তবে বিস্তারিত পরে জানানো হবে। দলীয় নেতারা অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগের রায়ে নতুন মোড়

কুমিল্লায় বিএনপি নেতাকে আটকের জেরে থানা ঘেরাও ও সড়ক অবরোধ

আপডেট সময় : ০৫:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬