ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার আহ্বান চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর করতে চলমান নালা-নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিদর্শনের সময় তিনি বলেন, কেবল সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব নয়; এক্ষেত্রে নগরবাসীর দায়িত্বশীল আচরণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। যত্রতত্র প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মেয়র আরও জানান, পানি উন্নয়ন বোর্ডের সুইস গেট নির্মাণকাজ শেষ হলে জোয়ারের পানি নিয়ন্ত্রণ সহজ হবে, যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ খালগুলোর সংস্কারকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখাকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার সংস্কৃতি গড়ে তুললে চট্টগ্রামকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগের রায়ে নতুন মোড়

জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার আহ্বান চসিক মেয়রের

আপডেট সময় : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬