ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পৌর এলাকার দত্তবাড়ি মহল্লা থেকে তাকে আটক করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৭ এপ্রিল ব্যবসায়িক আলোচনার কথা বলে বাদী নুপুর খাতুনের বাড়িতে প্রবেশ করেন আসামিরা। সেখানে তারা মিথ্যা অপবাদ দিয়ে নুপুরের ব্যবসায়িক পার্টনার নাজমুল ইসলামকে তুলে নিয়ে মারধর করেন এবং তার কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে বাড়িঘর ভাঙচুরের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: আপিল বিভাগের রায়ে নতুন মোড়

সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬