ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

ভালুকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ২৬০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক

ময়মনসিংহের ভালুকায় টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ২৬০ হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। অনেক এলাকায় ধান কাটার উপযুক্ত হলেও শ্রমিক সংকট এবং অতিরিক্ত মজুরির কারণে কৃষকরা মাঠের ফসল ঘরে তুলতে পারছেন না। ফসল হারিয়ে অনেক কৃষক এখন সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ভালুকায় মোট ১৮ হাজার ৬৭০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। এর মধ্যে মাত্র ৩ হাজার ১৭৪ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, আকস্মিক দুর্যোগে ২৬০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজাগামী ত্রাণবহর থেকে আটক দুই বিদেশি কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

ভালুকায় টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় ২৬০ হেক্টর বোরো ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক

আপডেট সময় : ০৪:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬